শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৮:১৩ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত, প্রতিমন্ত্রী অনুপস্থিত

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ১১তম বৈঠক আজ ৬ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১ টায়,জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

[৩] বৈঠকে কমিটির সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, বজলুল হক হারুন, মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ারুল আশরাফ খান, বেগম ফরিদা খানম অংশগ্রহণ করেন। তবে বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ অনুপস্থিত ছিলেন।

[৪] বৈঠকের শুরুতে প্রয়াত সংসদ সদস্যদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। বৈঠকে ১০ম বৈঠকের কার্যবিবরণী অনুমোদিত হয়।

[৫] এছাড়া বৈঠকে গাজীপুর ও এর নিকটবর্তী এলাকা সমন্বয়ে আধুনিক, সুপরিকল্পিত শিল্প ও আকর্ষণীয় পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠায় “গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২০” নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে পরবর্তী বৈঠকে এই বিল নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বৈঠক সূত্রে জানা যায়।

[৬] বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ উর্ধ্বতন কর্মকর্তা,জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান, রাজউকের চেয়ারম্যান, আইন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ