শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রবীন্দ্রনাথ আত্মহত্যা করতে চেয়েছিলেন

দেবদুলাল মুন্না: [২] আজ বাইশে শ্রাবণ। বাঙালির প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। কিন্তু তার মধ্যেও আত্মহননের প্রবণতা ছিল। পাক্ষিক দেশ পত্রিকার সাংবাদিক রঞ্জন বন্দোপাধ্যায় ইউটিউব চ্যানেল গ্লোবাল লিটারেচার’কে দেওয়া এক ইন্টারভিউতে এসব তথ্য জানান। তিনি এ সংক্রান্ত কিছু চিঠি উদ্ধার করেছেন। যে চিঠিগুলো রবীন্দ্রনাথ লিখেছিলেন তার ছেলে রথীন্দ্রকে।

[৩] ১৯১৪ সালে ২৫ সেপ্টেম্বর শান্তিনিকেতন থেকে রথীন্দ্রনাথকে এক চিঠিতে রবীন্দ্রনাথ লিখেন, ইউনানি ডাক্তারের ওষুধ খেয়ে তাঁর শারীরিক সমস্যা দূর হলেও কিছু মানসিক উপসর্গ দেখা দিয়েছে। ‘মেটিরিয়া মেডিকা’ পড়ে নিজের সেই সব উপসর্গ চিহ্নিত করলেন রবীন্দ্রনাথ। অবসাদ, মৃত্যুর আকাঙ্ক্ষা, কান্নার তাগিদ, হতাশা, আত্মহত্যার প্রবণতা, আক্রোশ ইত্যাদি। রথীকে লিখলেন, ‘‘দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করেছে. মনে হয়েছে আমার দ্বারা কিছুই হয়নি এবং হবেনা। আমার জীবনটা যেন আগাগোড়া ব্যর্থ...।’’

[৪] কাদম্বরী মারা যাওয়ার কিছু দিন পর ‘তত্ত্ববোধিনী’ পত্রিকায় একটা প্রবন্ধ লিখেছিলেন রবীন্দ্রনাথ, যার নাম দিয়েছিলেন ‘আত্মা’। এ লেখায় তিনি বলেছিলেন, ‘আমি আত্মহত্যার চেষ্টা দুবার করেছিলুম। জীবনের জটিলতায় ক্লান্ত হয়ে পড়েছিলুম।’

[৫] রঞ্জন বন্দোপাধ্যায় জানান, রবীন্দ্রনাথ আত্মহত্যাকে ‘আত্মবিসর্জন’ বলতেন। বৌঠান কাদম্বরী দেবী ও নিজ মেয়ের আত্মহত্যা কবির মনে প্রভাব ফেলেছিল।এছাড়া স্ত্রী মৃনালিনী দেবী ও পুত্র শমীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর তিনি গভীর অবসাদে ভুগতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়