শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০৯:১১ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈরুতে বিস্ফোরণ: দায়ীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট : লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবার (৪ আগস্ট) ভয়াবহ বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। আপাতত ধারণা করা হচ্ছে, বিস্ফোরিত হওয়া বহুতল ভবনটি ছিল বিস্ফোরক দ্রব্যের গুদাম ঘর।

তবে বিস্ফোরণের কারণ যাই হোক না কেন, এর জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব।

বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট প্রত্যেককে জবাবদিহি করতে হবে এবং দায়ী ব্যক্তিদের মাশুল গুনতে হবে বলে জানালেন দিয়াব। এ ঘটনার তদন্তে দেখা হবে ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত বিপজ্জনক গুদামগুলো কতটা ভয়ঙ্কর। অবশ্য আর বিস্তারিত কিছু জানাননি দিয়াব।

এই বিস্ফোরণকে ‘বিপর্যয়’ আখ্যা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী। টেলিভিশনে দেওয়া বক্তব্যে দিয়াব বলেছেন, মৃতদের উদ্ধার করা এবং আহতদের সুস্থ করে তোলাকে এখন অগ্রাধিকার দিচ্ছেন তারা।

বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে সহায়তা করতে বন্ধুপ্রতিম দেশগুলোকে আহ্বান জানিয়েছেন দিয়াব, ‘যেসব দেশ এই দেশকে ভালোবাসে তাদের জরুরি ভিত্তিতে আমাদের পাশে দাঁড়ানোর এবং এই গভীর ক্ষত নিরাময়ে সহায়তা করার জরুরি আহ্বান জানাচ্ছি।’ ভয়াবহ এই বিস্ফোরণে এখন পর্যন্ত অর্ধশত নিহত ও আড়াই হাজারের বেশি আহতের খবর জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান।
সূত্র- সময়.টিভি

  • সর্বশেষ