শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০৮:৫৫ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলে গেলেন ‘রঙ্গিন রূপবান’–এর নায়ক

ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার ইতিহাসে এক মাইলফলকের নাম ‘রঙ্গিন রুপবান’। এ ছবি দিয়ে সারাদেশে তুমুল জনপ্রিয়তা পান চিত্রনায়ক সাত্তার। না ফেরার দেশে চলে গেলে জনপ্রিয় এই চিত্রনায়ক।বিডিলাইভ

আজ মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর।

মৃত্যুর খবর নিশ্চিত করে সাত্তারের স্ত্রী কাকলী সাত্তার বলেন, সন্ধ্যায় রাজধানীর গ্রীনলাইফ মেডিক্যাল কলেজের আইসিইউতে নেওয়ার সময় তার মৃত্যু হয়। ২০১২, ২০১৫ ও ২০১৮ সালে তিনবার ব্রেনস্টোকে আক্রান্ত হন চিত্রনায়ক সাত্তার। তারপর থেকে তিনি প্যারালাইজড হয়ে যান। পাশাপাশি একাধিক রোগ তার শরীরে ভর করে। বিশেষ করে গত দুই বছর ধরে সাত্তার বিছানায় পড়েছিলেন।

তাঁর চিকিৎসার জন্য ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পরিবারকে ১০ লাখ টাকা অর্থসহায়তা দেন। এর আগে ২০১৪ সালেও চিত্রনায়ক আবদুস সাত্তারকে ২০ লাখ টাকার অনুদান দেন প্রধানমন্ত্রী। আয়েশা আক্তার জানান, শেষ ইচ্ছে অনুযায়ী নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় পারিবারিক কবরস্থানে কাল বুধবার সাত্তারকে দাফন করা হবে।

‘রঙ্গিন রূপবান’ সিনেমায় অভিনয় করে সবার মন জয় করেছিলেন চিত্রনায়ক সাত্তার। ‘সাত ভাই চম্পা’, ‘মধুমালা মদন কুমার’, ‘অরুণ বরুণ কিরণ মালা’, ‘সাগরকন্যা’, ‘শিশমহল’, ‘ঝড় তুফান’, ‘ঘরভাঙ্গা সংসার’, ‘জেলের মেয়ে রোশনী’সহ দেড় শতাধিক দর্শকনন্দিত সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। নায়ক হিসেবে সাত্তার ছিলেন সুদর্শন, স্টাইলিশ ও রোমান্টিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়