শিরোনাম
◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ভালুকার নারী ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

আবুল বাশার শেখ: [২] ময়মনসিংহের ভালুকায় উপজেলার মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানীকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারী করা হয়েছে। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল প্রজ্ঞাপন জারীর বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] জানা যায়, উপজেলার মেদুয়ারী ইউনিয়ন চেয়ারম্যান জেসমিন নাহার রানী ভিজিএফের ২০০ জন কার্ডধারীর চাল গুদাম থেকে উত্তোলনের পর বিতরণ না করে ডিলার ও দফাদারের যোগসাজশে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

[৪] উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ বাদি হয়ে গত ২২ জুলাই রাতে ভালুকা মডেল থানায় ওই মামলাটি করেন। ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য বিশেষ বরাদ্দে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়।

[৫] মামলায় উপজেলার মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানী ও একই ইউনিয়নের আকবর দফাদারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৮-১০ জনকে আসামি করা হয়েছে। পরে থানা পুলিশ ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী ও আকবর দফাদারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। পরে ওই দফাদারের স্বীকারোক্তিতে পুলিশ নূরু ডিলার নামের একজনকে গ্রেপ্তার করে।
[৬] উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল বলেন, ‘উপজেলার মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানীকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারী করা প্রজ্ঞাপনের কপি হাতে এসেছে।’

[৭] উল্লেখ্য, জেসমিন নাহার রানী ভালুকায় ইউনিয়ন পরিষদের প্রথম নারী চেয়ারম্য্যান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ