শিরোনাম
◈ ডা. জাহাঙ্গীর কবিরের পরামর্শে কিটো ডায়েটে রোগীর মৃত্যু, তদন্তে কমিটি ◈ হাম-উপসর্গে হাজারের পথে মৃত্যু, একদিনে প্রাণ গেল আরও ৪ জনের ◈ এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির ◈ নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব ◈ আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান কঠিন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভা‌লো হ‌লো না দুই বো‌নের প্রত্যাবর্তনটা, হে‌রেই বিদায় ◈ জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফর নয়, দিনক্ষণ চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ কারাবন্দিদের জন্য চালু হচ্ছে ভিডিও কল, সপ্তাহে একবার ১০ মিনিট কথা বলার সুযোগ:আধুনিকায়নে বদলে যাচ্ছে কারা ব্যবস্থা ◈ এবার পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি! ◈ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ০৪:১১ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তান সিরিজের আগেই নতুন ব্যাটিং কোচ পেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : [২] আগামী বুধবার ম্যানচেস্টারে শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তানের তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আর সেই সিরিজের আগে নতুন ব্যাটিং কোচ পেয়েছে রুট–স্টোকসরা। তবে স্বদেশি কোচকেই ব্যাটিং বিভাগে দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংলিশদের ব্যাটিং দেখভাল করবেন সাবেক ক্রিকেটার জোনাথান ট্রট।

[৩] আপাতত পাকিস্তান সিরিজে দলের সঙ্গে কাজ করবেন সাবেক এই ইংলিশ টপ অর্ডার ব্যাটসম্যান। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ট্রট। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টেই করেন সেঞ্চুরি। ঘরের মাঠে সে অ্যাশেজ সিরিজটি জিতেছিল ইংল্যান্ড। এছাড়া ২০১১ সালে হন আইসিসির বর্ষসেরা খেলোয়াড়।

[৪] ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আন্তর্জাতিক ক্রিকেট বিদায় জানান তিনি। এরপর ২০১৮ সব ধরনের ক্রিকেট অবসর নেওয়া এই ব্যাটসম্যান প্রথম শ্রেণির ক্রিকেটে করেছেন প্রায় ১৯ হাজার রান।

[৫] এরমধ্যে ৫২ টেস্ট ক্যারিয়ারে রান করেছেন ৩৮৩৫। সেই সাথে ওয়ানডে খেলেছেন ৬৮টি। রান করেছেন ২৮১৯। তবে সংক্ষিপ্ত ফর্মেটে বেশি খেলেননি তিনি। মাত্র ৭ ম্যাচ খেলে করেছেন ১৩৮ রান।

  • সর্বশেষ