শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাদাখ ইস্যুতে চীনকে বার্তা, ভারতের পাশে দাঁড়াল মার্কিন কংগ্রেস

ডেস্ক রিপোর্ট: লাদাখ নিয়ে সংঘাতের ইস্যুতে এবার ভারতের পাশে দাঁড়ালেন মার্কিন কংগ্রেসের সদস্যরা। মার্কিন কংগ্রেসের দুই কক্ষ, হাউস অব রিপ্রেজেনটেটিভ ও সিনেটের সদস্যরা এই সংঘাতের জন্য বেইজিংকেই দায়ী করেছেন। এবং দলমত নির্বিশেষে প্রত্যেকে চীনের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানেরও প্রশংসা করেছেন।

গালওয়ানে সংঘাত ও প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চীনের অভিসন্ধি নিয়ে মার্কিন কংগ্রেসের বিভিন্ন সদস্য গত কয়েক সপ্তাহ ধরে বার বার সরব হয়েছেন। তাদের প্রত্যেককেই ভারতের হয়েই সওয়াল করেছেন। ভারতের সীমান্তে চীনের নাক গলানোকে কটাক্ষ করেছেন অনেকেই।

অনেকেই এই ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধুকে চিঠি লিখে চীনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা এবং হাউসের সদস্য ফ্র্যাঙ্ক পালোন ভারত-মার্কিন সু-সম্পর্কের কথা বলে জানিয়েছেন, “চীনের এই সেনা আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে। আলোচনার মাধ্যমে এই সংঘাতের সমাধান করতে হবে।”

কয়েক সপ্তাহ আগে রিপাবলিকান সিনেটর রিক স্কট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে নয়াদিল্লির অবস্থানের সমর্থন করেছেন। গত তিন মাস ধরে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত-চীনের মধ্যে টানাপোড়েন চলছে। ক্রমাগত সেনা, যুদ্ধের অত্যাধুনিক সরঞ্জাম মজুত করছিল লালফৌজ। আলোচনা করেও সমস্যা মেটানো যায়নি। বরং দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হন। চীনেরও ক্ষয়-ক্ষতি হয়। এরপর থেকেই উত্তেজনা প্রশমন দু’দেশের মধ্যে বিভিন্ন স্তরে আলোচনা চলছে। সূত্র: জি-নিউজ

বিডি প্রতিদিন, যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়