শিরোনাম
◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শোষণমুক্তির স্বপ্ন দেখতেন সাংবাদিক নির্মল সেন

সমীরণ রায় : [২] বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, লেখক, বাম রাজনীতির পুরোধা, মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯০তম জন্মদিন সোমবার। এ উপলক্ষে নির্মল সেন স্মৃতি সংসদ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড়া গ্রামে নির্মল সেন স্কুল অ্যান্ড মহিলা কলেজ চত্বরে আলোচনা সভাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।

[৩] সাংবাদিক নির্মল সেন ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড় গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সুরেন্দ্রনাথ সেনগুপ্ত। মাতার নাম লাবণ্য প্রভা সেনগুপ্ত। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে নির্মল সেন পঞ্চম। দেশ বিভক্তির পরে নির্মল সেনের বাবা-মা অন্য ভাইবোনদের সঙ্গে নিয়ে কলকাতায় যান। জন্মভূমির প্রতি অকুণ্ঠ ভালোবাসার কারণে তিনি এ দেশে থেকে যান। নির্মল সেন বড় হয়েছেন ঝালকাঠি জেলায় তার পিসির বাড়িতে।

[৪] নির্মল সেন ঝালকাঠি জেলার কলসকাঠি বিএম একাডেমি থেকে ১৯৪৪ সালে মাত্র ১৪ বছর বয়সে ম্যাট্রিক পাস করেন। তিনি বরিশাল বিএম কলেজ থেকে আইএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও মাস্টার্স পাস করেন।

[৫] ১৯৬১ সালে ইত্তেফাকে নির্মল সেন তার সাংবাদিক জীবন শুরু করেন। তার পর আজাদ, দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলায় সাংবাদিকতা করেন। তিনি (বিএফইউজে) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

[৬] এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিষয়ে অতিথি শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন। নির্মল সেন ২০০৩ সালে স্ট্রোকে আক্রান্ত হন। এরপর দেশে-বিদেশে অনেক চিকিৎসার পরে ২০১৩ সালের ৮ জানুয়ারি পরলোকগমন করেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ