শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২০, ০১:৪০ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২০, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে সর্বোচ্চ শনাক্ত জুনে ৯৮,৩৩০, জুলাইয়ে মৃত্যু ১২৬৪

লাইজুল ইসলাম : [২] কোভিড-১৯ রোগে ৮ মার্চ এক নারী সংক্রমিত হওয়ার খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ঠিক তার ১০ দিন পর প্রথম মৃত্যু। শুরুতে সংক্রমিত কম হলেও তা বৃদ্ধি পেয়ে লাখ ছাড়িয়েছে। মৃত্যু ছাড়িয়েছে কয়েক হাজার। প্রথমে ল্যাব ছিলো ১টি। এখন আছে ৮২ টি।

[৩] কোভিড-১৯ টেস্টের জন্য সরকার ল্যাব বৃদ্ধি করেছে। যার ৫০টি সরকারের বাকিগুলো বেসরকারি। এ পর্যন্ত এসব ল্যাবে কোভিড পরীক্ষা হয়েছে প্রায় ১১ লাখ ৮৫ হাজার ৬১১টি। এদের মধ্যে শনাক্ত হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ১৮৪ জনের।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. আয়শা আক্তার বলেন, গত পাঁচ মাসের মধ্যে জুনে সর্বোচ্চ ৯৮ হাজার ৩৩০ জন আক্রান্ত হন। যা প্রতিদিন ৩ হাজার ২৭৮ জন। ২৯ জুন দেশে সবচেয়ে বেশি সংক্রমিত হয় ৪ হাজার ১৪ জন। তার পরদিনই রেকর্ড হয় দেশে সর্বোচ্চ মৃত্যুর। ৬৪ জন মারা যায়। জুলাইয়ে মৃত্যু ঘটেছে ১২৬৪ জনের। যা গড়ে প্রতিদিন ৪০ দশমিক ৭৭ জনের মৃত্যু।

[৫] ডা. আয়শা বলেন, মার্চ, এপ্রিল, মে, জুন ও জুলাই মাসের মধ্যে মৃত্যুর দিক থেকে এগিয়ে আছে জুলাই। মার্চ-৫, এপ্রিল-১৬৩, মে ৪৮২, জুন-১১৯৭ জন। সংক্রমণ মার্চ-৫১, এপ্রিল-৭৬১৬, মে-৩৯৪৮৬, জুন-৯৮৩৩০, জুলাই-৯২১৭৮ জন। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ