শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ১০:৪২ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে চলছে পশু কোরবানি (ভিডিও)

লাইজুল ইসলাম : [২] সকালে বাংলামোটর, কলাবাগান, পুরান ঢাকা, মিরপুরসহ বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা কোরবানি করেছেন। প্রথম দিনের তুলনায় কম হলেও অনেকেই দ্বিতীয় দিন বেছে নেন তারা। এদিকে, প্রত্যেকটি এলাকাতেই দেখা গেছে ঈদের মাংসের জন্য ভীড় জমিয়েছেন নিম্ন আয়ের লোকজন।

[৩] কাঠালবাগানের বাসিন্দা রসি জানান, প্রতি বছরের মত এবারও তারা দ্বিতীয় দিনে কোরবানি দিয়েছেন। প্রথম দিনে কিছু সমস্যা থাকে। প্রথম সমস্যা হলো কসাই না পাওয়া। তাই দ্বিতীয় দিনে কোরবানি। এছাড়া গরিব-দুস্থ্য মানুষের মধ্যে কোরবানির গোস্ত বিতরণেও সুবিধা হয়।

[৪] বাংলামটরে বাসিন্দা শাজাহান বলেন, পারিবারিকভাবেই আমরা দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছি। এই ঐতিহ্য ১০০ বছরের বেশি। বাপ-দাদারা দ্বিতীয় দিনেই কোরবানি দিয়েছেন। কোরবানির পর নিজেদের বাসার সামনের সব কিছু নিজেরাই পরিস্কার করবো বলে জানান তিনি।

[৫] মগবাজারের মধুবাগ বস্তিতে থাকেন রাহেলা বেগম। গোস্ত সংগ্রহে বেড়িয়েছেন তিনি। প্রথম দিনের চাইতে দ্বিতীয় দিনে গোস্ত পাওয়া যায় কম। এদিন রাস্তায় গোস্ত সংগ্রহে লোকজন বেশি থাকে। এগুলো নিয়ে বিক্রি করলে কিছু টাকাও পাওয়া যায়। যা দিয়ে অন্তত কয়েকটা দিন খাওয়ার ব্যবস্থা হয়ে যায়।

[৬] এদিকে, রাস্তা-ঘাটে নেই তেমন যানবাহন। প্রাইভেট কিছু গাড়ি থাকলেও সাধারণ মানুষের জন্য গণপরিবহন ছিলো না বললেই চলে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়