শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৮৩’র বিশ্বকাপজয়ী ভারতকে নিয়ে বানানো সিনেমা মুক্তি পাবে বড়দিনে

এল আর বাদল: [২] মুক্তি পাওয়ার কথা ছিল আগেই। করোনার জন্য সম্ভব হয়নি। এখনও পর্যন্ত ঠিক হয়েছে, তিরাশির বিশ্বকাপজয়ী দলের সিনেমা ‘৮৩’ মুক্তি পাবে ২৫ ডিসেম্বর। বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের যে হোয়াটসঅ্যাপ গ্রæপ আছে, তাতে ঠিক হয়েছে ক্রিসমাসের দিনই ভারত জুড়ে এই ছবি বাজারে আনা হবে। শুক্রবার হওয়ায় বলিউডের নিয়ম অনুযায়ী ২৫ ডিসেম্বর ওই ছবি রিলিজ করতে অসুবিধা হবে না।

[৩] কিন্তু কেউ কেউ বলছেন, ঠিক ১২ দিন পর সেবারের অধিনায়ক কপিলদেবের জন্মদিনে ওই ছবি রিলিজ করলে কেমন হয়? কিন্তু ৬ জানুয়ারি বুধবার। শুক্রবার ছাড়া বলিউডে কোনও ছবি রিলিজ করার প্রথা নেই, এটা মনে করিয়ে দিচ্ছেন বিশ্বজয়ী দলের সদস্য বলবিন্দার সিং সাঁধু।

[৪] এই ছবি নিয়ে একটি মজার প্রশ্ন তৈরি হয়েছে। কপিলের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। কিন্তু কপিলকে কি এই ছবিতে দেখানো যায় না? পরিচালক কবির খান একটা মুহূর্ত ক্যামেরায় ধরে রেখেছেন।

[৫] ছবি শেষ হচ্ছে সেটা দিয়েই। এটা জানাজানি হোক, চাইছেন না ফিল্মের সঙ্গে জড়িত লোকজনেরা। সাসপেন্স হিসেবে তুলে রাখা হয়েছে ওই দৃশ্য। কিন্তু ব্যবহার করা হবেই, এটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। দৃৃশ্যটা এরকম- গ্যালারিতে কপিল বসে আছেন। ছিটকে আসা একটি বল তিনি ক্যাচ ধরতেই পর্দা জুড়ে তার বিখ্যাত হাসি। ছবি শেষ ওখানেই। ওই মুহূর্তটা দেখানো নিয়ে দ্বিধায় পরিচালক কবির। - আজকাল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়