শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০৪:৩৪ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোমার কাছে হেরে আসর শেষ রোনালদোর জুভেন্টাসের

স্পোর্টস ডেস্ক: [২] তারকা খেলোয়াড়দের অনেকেই ছিলেন না। তাদের অনুপস্থিতিতে রোমার বিপক্ষে খুব একটা লড়াইও করতে পারল না জুভেন্টাস। আসরের শেষ ম্যাচে ঘরের মাঠে প্রথম হারের তেতো স্বাদ পেল মাওরিসিও সাররির দল।

[৩] তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে শনিবার রাতে সেরি আ ম্যাচে ৩-১ গোলে হেরেছে জুভেন্টাস। শেষ আট ম্যাচে এটি সাররির দলের চতুর্থ হার। টানা নবম শিরোপা নিশ্চিত হওয়ার পর শেষ দুই ম্যাচেই হারল দলটি।

[৪] আগামী শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগে লিওঁ ম্যাচকে সামনে রেখে বিশ্রামে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো, ঊরুর চোটে ভুগছেন পাওলো দিবালা। তাদের অভাব প্রবলভাবেই অনুভব করেছে জুভেন্টাস। - গোল ডটকম

[৫] গনসালো হিগুয়াইনের গোলে শুরুটা দারুণ করে স্বাগতিকরা। ম্যাচের পঞ্চম মিনিটে ফরাসি মিডফিল্ডার আদ্রিয়ান রাবিওর পাস পেয়ে টোকায় লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ২৩তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেডে সমতা আনেন ক্রোয়াট ফরোয়ার্ড নিকোলা কালিনিচ। বিরতির ঠিক আগে স্পট-কিক থেকে সফরকারীদের এগিয়ে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিয়েগো পেরোত্তি। ডি বক্সে প্রতিপক্ষের একজনকে দানিলো ফাউল করলে পেনাল্টি পায় রোমা।

[৬] দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ব্যবধান আরও বাড়ান সফরকারী অধিনায়ক। ইতালিয়ান তরুণ মিডফিল্ডার নিকোলা জানিয়োলোর থ্রæ পাস থেকে স্কোরলাইন ৩-১ করেন ৩২ বছর বয়সী পেরোত্তি।

[৭] বাকি সময়ে সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি কোনো দলই। অ্যারন র্যামজির শট পোস্টে বাধা পায়। দারুণ সেভ দিয়ে ব্যবধান বাড়তে দেননি জুভেন্টাস গোলরক্ষক। ২৬ জয়, পাঁচ ড্র ও সাত হারে ৮৩ পয়েন্ট নিয়ে আসর শেষ করল জুভেন্টাস।

[৮] কাইয়ারিকে ৩-০ গোলে হারানো ইন্টার মিলান ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ইন্টার মিলানের বিপক্ষে ২-০ গোলে হারা আতালান্তার পয়েন্ট ৭৮। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে চারে লাৎসিও। ইউরোপা লিগে খেলবে পাঁচ ও ছয়ে থেকে আসর শেষ করা যথাক্রমে রোমা (৬৭) ও এসি মিলান (৬৩)। - বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়