শিরোনাম
◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান ◈ কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহামারী করোনা আবহের মধ্যে ভারতে পালিত হচ্ছে ঈদুল আজহা

জেরিন আহমেদ: [২] মহামারী করোনাভাইরাসের কারণে ভারতসহ বিশ্বের প্রায় অনেক দেশেই ঈদের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ফলে মুসলিমদের পবিত্র উৎসব ঈদুল আজহাও ভারতে পালিত হচ্ছে স্বল্প পরিসরে। শারীরিক দূরত্ব বজায় রেখেই শনিবার ভারত জুড়ে মসজিদগুলিতে ঈদের নামাজ আদায় করা হয়।

[৩] শনিবার ঈদের দিনে সকালে দিল্লির জামে মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। করোনা স্বাস্থ্যবিধি মেনেই এদিন সকালে জামা মসজিদে প্রবেশের আগে প্রত্যেকের তাপমাত্রা পরীক্ষা করা হয়। এরপর সামাজিক দূরত্ব বজায় রেখেই কয়েক লাখ মুসলিম ঈদের নামাজ পড়েন। উৎসবের পরিবেশ যাতে কোন ভাবে বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ্য রেখে পুলিশি নিরাপত্তাও জোরদার ছিল জামা মসজিদ চত্ত্বরে।

[৪] করোনার আবহে এদিন দিল্লিতে নিজের বাড়িতেই ঈদের নামাজ আদায় করেন দেশটির সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। বিজেপির নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শাহনাজ হুসেনও নিজের বাড়িতেই নামাজ পড়েন।

[৫] ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল প্রমুখ। সূত্র: কলকাতা নিউজ, নিউজ ১৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়