শিরোনাম
◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছ, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চরম মন্দায় পেট ভরে খেতে পারছেন না ৩ কোটি মার্কিন নাগরিক! প্রতিবেদন আমেরিকান সেনসাস ব্যুরোর

রাশিদ রিয়াজ : [২] আমেরিকান সেনসাস ব্যুরো মে মাস থেকে একটি জরিপে বিভিন্ন শহরের সাধারণ নাগরিকদের খাবারের জোগান কতটা রয়েছে সে তথ্য রাখতে শুরু করে। ব্যুরোর কর্মকর্তারা তথ্য দেখে হতবাক। তিন মাসের সমীক্ষা বলছে, যুক্তরাষ্ট্রের কয়েক কোটি মানুষের কাছে খাবার পৌঁছাচ্ছে না প্রয়োজন মতো। গত সপ্তাহেই দেশের প্রায় তিন কোটি মানুষের কাছে পর্যাপ্ত খাবার ছিল না।

[৩] কোভিডে কয়েক মাস ধরেই বিধ্বস্ত যুক্তরাষ্ট্র। সংক্রমণ ও মৃত্যু আঘাত হানছে উপুর্যপরি। এরপর টানা লকডাউন। ঘরে বেকার লাখ লাখ মার্কিনী নাগরিক। আর্থিক মন্দা পৌঁছে গেছে শোচনীয় পর্যায়ে। আমেরিকান সেনসাস ব্যুরোর সাপ্তাহিক ‘পাল্স সার্ভে’ অনুযায়ী, ২ কোটি ৩৯ লাখ মানুষ জানিয়েছেন তাদের কাছে যথেষ্ট খাবার ছিল না পরিবারের সকলের পেট ভরে খাবার মত। প্রায় ৫৪ লাখ মানুষ জানিয়েছেন, লকডাউনে প্রায়ই পর্যাপ্ত খাবার মিলছে না।

[৪] সমীক্ষায় যুক্তরাষ্ট্রের ২৪ কোটি ৯০ লাখ মানুষ অংশ নেন। বুধবার ওই সমীক্ষার ফল প্রকাশিত হয়। কোভিডে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে দেড় লাখ। প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা বাড়লেও তিনি পরিস্থিতি সামাল না দিতে পারার জন্য দফায় দফায় চীনকে দায়ী করে গেছেন।

[৫] নভেম্বরেই শেষ হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদের মেয়াদ। ভোটাররা যাতে সশরীরে উপস্থিত না হয়েই ভোট দিতে পারেন তার জন্য দেশটিতে ‘মেল ইন ব্যালট’ ব্যবস্থায় ভোট করার দাবি উঠেছে। রাজি না হয়ে ট্রাম্প বলছেন তাতে জালিয়াতির সম্ভাবনা প্রবল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়