শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধ নিয়ে অচলাবস্থা, আলোচনার জন্য পাকিস্তানের চাপ ◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ 

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০৫:১০ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সাপের হাত থেকে বাঁচাতে সাত ঘণ্টা পিলার ধরে দাঁড়িয়ে লাভকেশ কুমারকে পরীক্ষা দিতে হলো! (ভিডিও)

শাহীন খন্দকার : [২] বর্ষার দিনে নানা জাতের সাপ-গোখকরা জলের তোড়ে পাহাড় জঙ্গল থেকে বেরিয়ে বসতি লোকালয়ে ঢুকে পড়বে-এটাই গ্রামীণ এলাকার পরিচিত দৃশ্য। মাঝেমধ্যে বিষধর সাপের উপদ্রবে অনেক প্রাণহানিও ঘটে। এমনি ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মির্জাপুরে এক বাড়িতে আশ্রয় নেওয়া বিষাক্ত গোখরো সাপ যা করলো যুবকের সঙ্গে, তাতে চোখ কপালে ওঠার জোগাড় সবার।

[৩] রাতে খাওয়ার পর শুয়ে ছিলেন তিনি। তখনই আচমকা একটি বিষাক্ত গোখরো তার প্যান্টের ভেতর ঢুকে পড়ে। তার পরই শুধু হয় জীবন-মৃত্যুর ভয়ঙ্কর এক মুর্হুত । সেই যুবকের তো ভয়ে প্রায় প্রাণ যায় যায় অবস্থা। প্যান্টের ভেতর থেকে গোখরো নিজে থেকে বেরোচ্ছে না।

[৪] এদিকে তিনি সেটিকে বের করার জন্য কিছু করতেও পারছেন না। ভাবুন এমন পরিস্থিতিতে মনের অবস্থা কী হতে পারে! ওই যুবকের সৌভাগ্য যে সাপটি তাকে ছোবল বসায়নি। তবে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তাকে দিতে হয়েছে কঠিন পরীক্ষা।

[৫] লাভকেশ কুমার এর প্যান্টের ভেতর ঢুকে পড়েছিল আস্ত গোখরো। তারপর সাত ঘণ্টা দাঁড়িয়ে থাকেন তিনি। ওই গ্রামে বিদ্যুতের পোলে কাজ করতে গিয়েছিলেন লাভকেশ ও তাঁর সঙ্গীরা। রাতে খেয়েদেয়ে শোবার পর লাভকেশের প্যান্টের ভেতর ঢুকে পড়ে গোখরোটি।

[৬] রাতেই বিষয়টি বুঝতে পারেন লাভকেশ। তার পরই ভয়ে, আতঙ্কে লাভকেশ ও তার সঙ্গীরা কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। ঘণ্টার পর ঘণ্টা তার প্যান্টের ভেতরই থাকে সাপটি। এরই মধ্যে গ্রামবাসীরাও খবর পেয়ে চলে আসে। কিন্তু এত কিছুর মধ্যে সাপটি তাকে কামড়ায়নি।

[৭] সাত ঘণ্টা একটি পিলার ধরে দাঁড়িয়ে ছিলেন লাভকেশ। তারপর ভোরবেলা এক সাপুড়েকে খবর দিয়ে আনা হয়। তিনি এসে খুব সাবধানে ও কায়দা করে সাপটিকে প্যান্ট থেকে বের করেন। হাঁফ ছেড়ে বাঁচেন লাভকেশ। ভয়ে পাথর হয়ে গিয়েছিলেন লাভকেশ।

[৮] কিন্তু সাপুড়ে প্যান্ট কেটে খুব সাবধানে সাপটি বের করে আনেন। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই সময় যুবকের মানসিক অবস্থার কথা ভেবে অনেকেই আঁতকে উঠছেন। তথ্য কলকাতা জি বাংলা, সংবাদ প্রতিদিন।

https://twitter.com/MeMyselfkoushik/status/1288376255562149888

  • সর্বশেষ
  • জনপ্রিয়