শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ১২:০৫ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদিত্য আরাফাত: ঈদে ঢাকায় একদমই থাকতে মন চায় না

আদিত্য আরাফাত: একটা সময় প্রতি মাসে দু-একদিনের জন্য হলেও আমার শেকড় ফেনী যাওয়া হতো। অথচ টানা একবছর পেশাগত ব্যস্ততাসহ অন্যান্য কারনে ফেনী যাওয়া হয়নি। প্রতিমাসেই ভাবি হয়তো আগামি মাসেই যাবো কিন্তু তা আর হয় না। কোনো না কোন কারণ সামনে এসে দাঁড়ায়।

এবার রোজার ঈদের পর কোরবানির ঈদও ঢাকায় কাটছে। করোনাসহ অন্যান্য কারণে এবার টানা দুই ঈদেই আমি বাবা মা ছাড়া। জীবনের প্রথম টানা দুই ঈদ আমি রাজধানীতে করছি।

ঢাকা আমার অপ্রিয় শহর নয়, এটাও আমার প্রিয় শহর। জীবিকার নগরী। তবে ঈদে ঢাকায় একদমই থাকতে মন চায় না। আমার কাছে মনে হয়, পৃথিবীর শ্রেষ্ট ঈদ হয় ফেনীতে। নিজের স্ত্রী সন্তানসহ বাবা, মা, ভাই, ভাবী এবং ছোট ছোট ভাতিজা-ভাতিজিদের সাথে আমাদের একঘরের ঈদ অনেক মজার। বাড়ির সবাই মিলে দলবেধে নামাজে যাওয়া-আসা, বাচ্চাদের জন্য খেলনাসহ এটা ওটা কেনায় আলাদা আনন্দ আছে। ঈদ মানেইতো নিছক একটা দিন নয়। ঈদ মানেই কতদিন না দেখা আত্মীয় স্বজনদের সাথে দেখা। বন্ধুদের সাথে প্রান খুলে আড্ডা দেওয়া।

সবমিলে ফেনী ছাড়া ঈদ আমার কাছে অর্থহীন। হয়তো প্রত্যেকটা শেকড় প্রিয় মানুষের কাছেই তার প্রিয় জন্ম শহর বা গ্রামের ঈদই সেরা। অনুভুতিও হয়তো আমার মতোই। তবুও বিভিন্ন বাস্তবতায় সবার হয়তো প্রিয় শেকড় কিংবা বাড়িতে গিয়ে ঈদ করা হয়ে ওঠে না। জীবিকার রাজধানীতেই অন্যান্য দিনের মতোই কেটে যায় ঈদের দিন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ফেসবুক থেকে

  • সর্বশেষ