শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কার‌ণে স্থগিত হ‌তে পা‌রে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ  ◈ ইরান সংঘাত নিয়ে চাপে ট্রাম্প, যুদ্ধ শেষের পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন ◈ আপাতত জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ◈ যুদ্ধ পরিস্থিতিতে সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে মন্ত্রিসভা কমিটি গঠন ◈ জামিন করাতে ঘুষ চাওয়ার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ◈ স্কুল-কলেজ কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করল সরকার ◈ এফএ কা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে মুখোমুখি ম‌্যান‌চেস্টার সিটি ও লিভারপুল ◈ উ‌য়েফা চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রা‌তে বার্সেলোনার বিরু‌দ্ধে খেল‌বে নিউক্যাসল ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াতের আমির ◈ ঈদের ছুটিতেও খোলা থাকবে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট : ঈদের দিনে মৌসুমি বায়ুর প্রভাব না পড়লেও রাজধানীসহ দেশের কয়েকটি জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে, দেশের উত্তর ও পূর্বাঞ্চলে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছেন আবহওয়া অফিস। দেশের আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে বলেও জানান আবহওয়াবিদরা।

বর্ষার আকাশে কখনো কালো মেঘ আবার হঠাৎ রোদের দাপট। সপ্তাহজুড়েই চলছে প্রকৃতির এমনই খামখেয়ালিপনা। তাই সবারই আগ্রহ কেমন যাবে ঈদের দিনের আবহাওয়া।

একজন বলেন, আবহাওয়া যেমনই থাকুক মহামারি যেন আর না বাড়ে আমরা এটাই আশা করি।

আরেক জন বলেন, দুপুরের পর আবহাওয়াটা ভালো থাকলে হয়। এর পর বৃষ্টি হলে পরিস্কার হয়ে যাবে সবকিছু।

তবে, আবহাওয়াবিদ বললেন, ঈদের দিন রাজধানীসহ সারা দেশে সহনীয় তাপমাত্রার পাশাপাশি বিকেলের পর হতে পারে হালকা বৃষ্টি।

আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান বলেন, কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতের ধরণটা হবে হালকা থেকে মাঝারি ধরণের এবং সেই সাথে বিচ্ছিন্নভাবে মাঝারি ধরণের ভারী বর্ষণ হবে। সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনাই বেশি।

বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলেও জানান আবহওয়াবিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়