শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০২:৪৪ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে ৩০পিস কচ্ছপ পাচারকালে ডিবি পুলিশের হাতে গ্রেফতার ১

শেখ সাইফুল ইসলাম : [২] বাগেরহাটে পাচার করার সময় ৩০পিস কচ্ছপসহ পার্থ সাহা (২৪) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) বিকালে বাগেরহাট সদর উপজেলার বাদামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

[৩] গ্রেফতার পার্থ সাহা বাগেরহাট শহরের কর্মকারপট্টী এলাকার খোকন সাহার ছেলে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পার্থ সাহা দীর্ঘদিন ধরে এ কচ্ছপ পাচার ও বেচাকেনার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

[৪] বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো.শাফিন মাহমুদ বলেন, ভোলার চরফ্যাশন এলাকা থেকে বিক্রয় নিষিদ্ধ কচ্ছপ পাচার করে বাগেরহাটে আনা হচ্ছে এমন গোপন সংবাদ ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম ক্রেতা সেজে ৩০পিস সন্ধি কচ্ছপ পার্থ সাহাকে গ্রেফতার করে। এসময় তার তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেলও জব্দ করা হয়।

[৫] এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়