শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্মার্টফোনের অভাবে আটকে গিয়েছিল পড়াশোনা, ছাত্রীকে আইফোন উপহার দিলেন তাপসী

মুসফিরাহ হাবীব: [২] ভাল অভিনেত্রী হওয়ার পাশাপাশি তাপসী পান্নু যে ভাল মনের মানুষও তা বার বার প্রমাণিত হয়েছে তার কাজে। সম্প্রতি তার এই মানবিক দিক ফের একবার উঠে এল সবার সামনে। অনলাইনের একটি নিউজ পোর্টালে কর্নাটকের এক ছাত্রীর খবর পড়ে মন খারাপ হয়ে যায় তাপসীর।

[৩] সেখানে তিনি জানতে পারেন করোনাভাইরাস সংকটের মধ্যে মেধাবী এই ছাত্রী শুধুমাত্র স্মার্টফোনের অভাবে অনলাইনে পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না। কিন্তু তার স্বপ্ন বড় হয়ে ডাক্তার হওয়ার। মেয়ের পড়াশোনায় যাতে বাধা না পড়ে সেজন্য সাহায্য প্রার্থনা করেছিলেন ওই বালিকার বাবা। এই খবর পড়ে বিন্দুমাত্র সময় নষ্ট করেননি তাপসী।

[৪] মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার জন্য নতুন স্মার্টফোন উপহার হিসেবে পাঠিয়ে দেন তিনি। স্মার্টফোনটি হাতে পেয়ে ভীষণই খুশি ওই ছাত্রী। নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে সে জানিয়েছে, “আজই তাপসী ম্যামের পাঠানো স্মার্টফোন আমি হাতে পেয়েছি। বিশ্বাসই করতে পারছি না উনি আমাকে আইফোন উপহার দিয়েছেন। কোনওদিন স্বপ্নেও কল্পনা করতে পারতাম না। আমি আপ্রাণ চেষ্টা করব এবারই মেডিক্যাল এনট্রান্স পরীক্ষায় পাশ করতে। ম্যামের আশীর্বাদ যেন সব সময়ে আমার সঙ্গে থাকে।”

[৫] ২০১৩ সালে হিন্দি ছবির জগতে পা রাখেন তাপসী পান্নু। প্রথম ছবিই সুপারহিট। এর পর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। তবে শুধু বলিউড নয়, দক্ষিণী ছবির দুনিয়াতেও নিজের পাকা জায়গা তৈরি করেছেন তাপসী পান্নু। প্রতিটি ছবিতেই নিজেকে নতুন করে তুলে ধরে তিনি।

  • সর্বশেষ