শিরোনাম
◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তান থেকে সাবধান, ইংল্যান্ডকে মাইকেল ভন

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লম্বা সময় বন্ধ থাকার পর জৌব সুরক্ষিত পরিবেশে মাঠে ফিরেছে ক্রিকেট। জুলাইয়ের ৮ তারিখ থেকে শুরু হওয়া ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে জো রুটের দল। এবার ফিরতে যাচ্ছে সীমিত ওভারের ক্রিকেটও।

[৩] বৃহস্পতিবার শুরু হচ্ছে আয়ারল্যান্ড-ইংল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। যা শেষ হবে ৪ আগস্ট। এর পরের দিনই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামবে ইংলিশর। ৩ ম্যাচের সিরিজটিও হবে জৌব সুরক্ষিত পরিবেশে।

[৪] ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে পিছিয়ে পরেও ২-১ ব্যাবধানে সিরিজ জিতে নেয়া ইংল্যান্ড আত্মবিশ্বাসের তুঙ্গে আছে। একই দল নিয়ে পাকিস্তানের বিপক্ষেও লড়বে জো রুটের দল। তবে সিরিজ শুরুর আগে ইংলিশদের সতর্ক করেছেন মাইকেল ভন।

[৫] ইংল্যান্ডের সাবেক এ অধিনায়ক বলেছেন, ক্রিকেটের আদি সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পাকিস্তান অনেক ভালো দল এবং তারা স্বাগতিকদের চমকে দিতে পারে। বিশেষকে বাবর আজম এবং আজহার আলী চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন ইংলিশ বোলারদের।

[৬] ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে ভন বলেন, ইংল্যান্ডের দিক থেকে এটা ছিল খুব ভালো জবাব। আমি ওয়েস্ট ইন্ডিজকে অশ্রদ্ধা করছি না মোটেও, কিন্তু পাকিস্তান তাদের চেয়ে ভালো টেস্ট দল।

[৭] দুই ডানহাতি বাবর আজম ও আজহার আলী খুবই উঁচু মানের ব্যাটসম্যান, যারা জানে ইংলিশ কন্ডিশনে কীভাবে ব্যাট করতে হয়। যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে, আমি নিশ্চিত যে সেটাই তাদের ভাবনা, বোর্ডে অনেক রান জমিয়ে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে’ আরও যোগ করেন সাবেক এই ইংলিশ অধিনায়ক।- ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ