শিরোনাম
◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ১০:০৮ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে ২৪ ঘণ্টায় ২, ৬৯৫ জনের কোভিড শনাক্ত, ৪৮ জনের মৃত্যু (ভিডিও)

সারোয়ার জাহান: [২] দেশে ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৯৫ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪৮ জনের । এই নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮৩ জনে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জনে।

[৩] বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

[৪] তিনি আরো বলেন, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১২ হাজার ৯৩৭টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ৬৪ হাজার ১৯৫টি। নতুন পরীক্ষায় করোনা মিলেছে ২ হাজার ৬৯৫ জনের মধ্যে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জনে।’

[৫] অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪৮ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন ৩ হাজার ৮৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৬৬৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩২ হাজার ৯৬০ জনে।’

[৬] বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।  সময় টেলিভিশন/চ্যানেল ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়