শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

তৌহিদুর রহমান: [২] জেলার বাঞ্ছারামপুরে দরজা খুলে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী রাশেদা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

[৩] এ ঘটনায় বুধবার জড়িত সন্দেহে নজরুল ইসলাম নামে এক জনকে আটক করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার দিনগত রাতে উপজেলার চরশিবপুর গ্রামের বড় নয়াপাড়ায় এই ঘটনা ঘটে।

[৪] পুলিশ ও এলাকাবাসি জানায়, গরু কেনার টাকা প্রবাসী স্ত্রী রাশেদার ঘরে আছে জেনে নজরুল হানা দেয়। পরে রাশেদাকে গলা টিপে ধরলে সাদিয়া দৌঁড়ে প্রাণ ভয়ে ঘর থেকে বের হয়ে যায়। তার চিৎকারে প্রতিবেশীরা সজাগ হলেও এর মধ্যে সে পালিয়ে যায়। পরে ঘরের ভেতর রাশেদা আক্তারের মৃতদেহ দেখতে পায় প্রতিবেশীরা।

[৫] বাঞ্ছারামপুর থানার (ওসি) মো: সালাউদ্দিন চৌধুরী বলেন, আমরা এ হত্যার ঘটনায় নজরুল নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়