শিরোনাম
◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০৫:৩৫ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেনি ২০ শতাংশ কারখানা : বিজিএমইএ

শরীফ শাওন : [২] সংগঠনটির সদস্য ১ হাজার ৮৯৮টি কারখানার মধ্যে নির্দিষ্ট সময়ে ঈদ বোনাস পরিশোধ করতে পারেনি ৩৭৮টি কারখানা। মালিক, শ্রমিক ও সরকার পক্ষের ত্রিপক্ষীয় বৈঠকে ২৭ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের সিদ্ধান্ত হয়। তবে বিজিএমইএর দাবি, এসকল কারখানায় বোনাস প্রদানের কাজ প্রক্রিয়াধীন।

[৩] মঙ্গলবার পর্যন্ত যে সকল কারখানা শ্রমিকদের মজুরি প্রদান করেছে, তাদের তথ্য প্রকাশ করে বিজিএমইএ। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটনের ৩২২টি কারখানার মধ্যে শ্রমিকদের বোনাস দিয়েছে ২৫১টি কারখানা, ৭১টি কারখানায় কার্যক্রম প্রক্রিয়াধীন ।

[৪] গাজীপুরের ৭১৩ কারখানার মধ্যে বোনাস দিয়েছে ৫৭৬টি ও প্রক্রিয়াধীন ২৩৭টি, সাভার-আশুলিয়ার ৪১৮টি কারখানার মধ্যে বোনাস দিয়েছে ৩৭৯টি ও প্রক্রিয়াধীন ৩৯টি, নারায়ণগঞ্জের ১৯৫টি কারখানার মধ্যে বোনাস দিয়েছে ১৬০টি ও প্রক্রিয়াধীন ৩৫টি, চট্টগ্রামের ২৩২টি কারখানার মধ্যে বোনাস দিয়েছে ১৪৫টি ও প্রক্রিয়াধীন রয়েছে ৮৭টি কারখানায় এবং প্রত্যন্ত অঞ্চলের ১৮টি কারখানার মধ্যে বোনাস দিয়েছে ৯টি এবং ৯টি কারখানায় প্রক্রিয়াধীন রয়েছে।

[৫] সংগঠনটির সহ সভাপতি মশিউল আলম সজল বলেন, সহজ শর্তে ঋণের সিদ্ধান্ত হলেও বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে শ্রমিকদের কাছে মজুরি পৌঁছাতে সর্বনি¤œ ৩ থেকে ৪ দিনের সময় প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়