শিরোনাম
◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে মা মেয়ের বাঁচার আকুতি ছিল সাজানো নাটক (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : গত তিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মা-মেয়ের বাঁচার আকুতির লাইভের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ হাজির হয় ধানমন্ডির মধুবাজারের স্বপ্ননীল ভবনের ৮ম তলার ফ্ল্যাটে। ওই ফ্ল্যাটে বসবাসরত শাহিদা বেগম ফেসবুক লাইভে তার স্বামীর বিরুদ্ধে নির্যাতন চালানোর অভিযোগ তোলেন। শাহিদার মেয়েও তার বাবার বিরুদ্ধে একই অভিযোগ করেন। পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ হেল কাফী ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রট পাঠান মো. সাইদুজ্জামানকে সঙ্গে নিয়ে ওই ফ্ল্যাটে অভিযান চালান। প্রথম ফ্ল্যাটের দরজা খুলতে না চাইলে পুলিশ দরজা ভেঙ্গে ফেলে। পরে আরেকটি কক্ষের দরজা ভেঙ্গে পুলিশ দেখতে পায় যে বিছানার ওপর শাহিদা বেগম বসে রয়েছেন। সময় টিভি, ইত্তেফাক

শাহিদা বেগম জানান, তার স্বামীর ওপর প্রতিশোধ নিতে তিনি ফেসবুকে লাইভে মিথ্যা আকুতি জানিয়েছেন। পুরো ঘটনাটি ছিল সাজানো। আবার মেয়ে জানিয়েছেন, তার বাবা-মার মধ্যে ডিভোর্স হলেও তারা একসাথে থাকেন।

অতিরিক্ত উপ- কমিশনার আব্দুল্লাহ হেল কাফী বলেন, ওই নারীর স্বামীর নাম হাক্কানী। তার স্বামী তার ওপর নির্যাতন চালায়। স্বামীর অভিযোগ, স্ত্রী তার ওপর নির্যাতন চালায়। উভয়ের কথা শুনে মনে হয়েছে, তাদের মধ্যে শারিরীক ও মানসিক সমস্যা রয়েছে।

https://www.facebook.com/somoynews.tv/videos/648196642456905/

 

  • সর্বশেষ