শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম লেখালো গ্লোবাল ল থিংকার্স সোসাইটি

তরিকুল ইসলাম: [২] আন্তর্জাতিক অন-লাইন যুব সম্মেলন ‘ভার্চুয়াল ইয়ূথ সামিট এন্ড লিডারশীপ এওয়ার্ড ২০২০: ফাইট করোনা উইন ফিউচার ‘ ওয়ার্ল্ড বুক রেকর্ডসে নাম লিখিয়েছে।

[৩] এই দুর্যোগকালীন গ্লোবাল ল থিংকার্স সোসাইটির উদ্যোগে অনলাইনে বিশ্বের ১০০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

[৪] গ্লোবাল ল থিংকার্স সোসাইটির প্রেসিডেন্ট রাওমান স্মিতা বলেন, সামিটে স্বাগতিক বাংলাদেশের ৬৪ জেলার যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দুইদিনের ২৪ ঘণ্টার ম্যারাথন প্রোগ্রামে ৪ হাজার ৫০৭ জন অনলাইন রেজিষ্টার্ড অংশগ্রহণ করেন।

[৫] বিভিন্ন দেশের ৫৫ আন্তর্জাতিক মানসম্পন্ন ও স্বনামধন্য বক্তা বক্তব্য রাখেন। যেখানে ১০ জন বিচারকের মাধ্যমে ২২ জনকে পুরস্কৃত করা হয়।

[৬] তিনি বলেন, সম্মেলন পরবর্তী কার্যক্রম হিসাবে সংগঠনের ১০ বছর পূর্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ১০০ দেশের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ করা হবে।

[৭] স্মিতা বলেন, সুস্বাস্থ্য ও মানসিক সমৃদ্ধি, টেকসই উন্নয়ন ও মানবাধিকার, শিক্ষা ও ইকোনমি এবং বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত হয় ভার্চুয়াল ইয়ূথ সামিট। কোভিড-১৯ এর বিরুদ্ধে ভবিষ্যত স্বপ্ন জয়ের অনুপ্রেরনা তৈরির প্রত্যাশাই ছিলো এই কার্যক্রমে মুল লক্ষ্য। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়