শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে সাংবাদিকদের নিরাপত্তা জরুরি : জাবেদ প্যাটেল

মিনহাজুল আবেদীন : [২] সোমবার তরুণ সাংবাদিকদের নিয়ে ভার্চুয়ালি আয়োজিত এক কর্মশালায় উদ্বোধক হিসেবে এ কথা বলেন তিনি। জাগোনিউজ

[৩] হাই কমিশনার প্যাটেল বলেন, এ ধরনের কর্মশালা সাংবাদিকদের সক্ষমতা ও জ্ঞান বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখে, যাতে তারা সরকার ও অন্য দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনতে পারে। এর মাধ্যমে তরুণ সাংবাদিকরা শেখার পাশাপাশি বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকার বিষয় জানতে পারবে। বাংলানিউজ

[৪] ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত এ কর্মশালার সহযোগী ছিল ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস), ঢাকায় ব্রিটিশ হাই কমিশন ও ইউকে এইড।

[৫] অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল। স্বাগত বক্তব্য দেন অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম। প্রিয়.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়