শিরোনাম
◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ০৪:৪৩ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের একটি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান

সিরাজুল ইসলামস : [২] সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে ঢুকে পড়ায় সেটিকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। সোমবার বিবৃতিতে তারা এ দাবি করে। তবে ভারত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। ডয়চে ভেলে

[৩] বিবৃতিতে বলা হয়, লাইন অব কন্ট্রোলের পান্ডু সেক্টর অতিক্রম করে ২০০ মিটার ভেতরে গিয়েছিলো ড্রোনটি। গুলি করার পর ধ্বংসাবশেষ পাকিস্তান সীমান্তে পড়েছে। এ নিয়ে এ বছরে ১০টি ভারতীয় ড্রোনকে গুলি করে ধ্বংস করা হয়েছে বলে দাবি করে পাকিস্তান।

[৪] কয়েক মাস ধরে জম্মু-কাশ্মীর সেক্টরে ভারত-পাক সীমান্তে লাগাতার গোলাগুলি চলছে। দুই দেশেরই অভিযোগ, অন্য দেশ অনাক্রমণ চুক্তি লঙ্ঘন করে গোলা বর্ষণ করছে। তারই মধ্যে কাশ্মীরে একাধিক সংঘর্ষ হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে হিজবুলসহ একাধিক গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষেরই প্রাণহানি হয়েছে। পাকিস্তানি সেনা বাহিনীর এই বিবৃতি সীমান্তে উত্তেজনা আরও বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়