শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরাইলে সড়ক দূর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

আরিফুল ইসলাম : [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দূর্ঘটনায় শাহজাহান আল মাহমুদ নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

[৩] আজ রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

[৪] নিহত শাহজাহান আল মাহমুদ জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের ওসমান গনি ছেলে এবং
বিজয়নগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি পেশায় একজন দলিল লেখক ছিলেন।

[৫] ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, নিহত শাহজাহান আল মাহমুদ মোটরসাইকেল নিয়ে মহাসড়কে একটি গাড়িকে ওভারটেক করতে যাচ্ছিলো। এসময়ে একটি চলন্ত পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে পিকাপ ভ্যান ও চালককে আটক করা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়