শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ০৯:১৫ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু সাঈদসহ দুই জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি : [২] করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারি ও পৗর আওয়মীলীগের সাবেক সভাপতি আবু সাঈদসহ দুই জনের মৃত্যু হয়েছে। রোববার সকালে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

[৩] সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাবেক যুগ্ন সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু জানান, আওয়ামীলীগ নেতা আবু সাঈদ সাতক্ষীরা থেকে করোনা আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ জুলাই ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তিনি মারা যান।

[৪] এদিকে, জাফরুল্লাহ নামের অপর এক ব্যক্তি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনিও মারা গেছেন।

[৫] মৃত আবু সাঈদ (৬১) সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত মৌলুভী আহম্মদ আলীর ছেলে ও পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং মৃত জাফরুল্লাহ (৫০) কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত আব্দুুল হামিদের ছেলে।

[৬] সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা.রফিকুল ইসলাম জানান, গত ১৫ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন জাফরুল্লাহ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। এর আগে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

[৭] সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তাদের বাড়ি লক ডাউন করা হয়েছে।

[৮] এনিয়ে, সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আজ পর্যন্ত মোট ২১ জন। আর করেনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো অন্তত ৪১ জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ