শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাসাইলের ঝিনাই নদী থেকে ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার

অলক কুমার দাস, টাঙ্গাইল : [২] টাঙ্গাইলের বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘গত ১৯ জুলাই মজিবর রহমান (৪০) নামের এক ভ্যান-রিকশা চালক কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় নদীর পাড়ে ঘুড়ি ওড়াচ্ছিলেন। এসময় ঘুড়িটি নদীতে পড়ে যায়। পরে তিনি ঘুড়ি উদ্ধারের জন্য নদীতে নেমে ডুবে যায়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারে ব্যর্থ হন। পরে লাশটি নদীর পানিতে ভেসে উপজেলার আদাজান এলাকায় এসে আটকে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।

[৩] শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঝিনাই নদীর তীরবর্তী উপজেলার আদাজান ব্রিজ এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

[৪] নিহত মজিবর ময়মনসিংহের ভালুকা উপজেলার রামপুর গ্রামের শামছুদ্দিন ফকিরের ছেলে। মজিবর জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ঈদগাহ মাঠ এলাকায় ভাড়া বাসা নিয়ে ভ্যান-রিকশা চালাতেন।

[৫] আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এই অফিসার ইনচার্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়