শিরোনাম
◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০৭:৫৯ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘কোভিড রাজনীতি’কে কোয়ারেন্টাইনে রাখার দাবি জানালেন ‘হু’ প্রধান

রাশিদ রিয়াজ : [২] বিশ্বস্বাস্থ্য সংস্থা ‘হু’ প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেন, তার সংস্থাকে আক্রমণ করে বিশ্বব্যাপী চলমান কোভিডভাইরাস মহামারীকে রাজনীতিকরণ করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। কোভিড-১৯ কোনো সীমান্ত, মতাদর্শ বা রাজনৈতিক দল চেনে না। করোনাভাইরাস মানুষের শ্বাসতন্ত্রের ওপর আঘাত হানে এবং তা রাজনীতি ও বিভক্তি সৃষ্টির অপচেষ্টা এই বিষয়টির অবনতি ঘটাচ্ছে।

[৩] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি ‘হু’ প্রধানের ‘চাকরি খাওয়ার’ অভিযোগ এনে বলেন তার চাকরি খেতেও আমরা চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। এর প্রতিক্রিয়ায় টেড্রস বলেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ ‘অসত্য ও অগ্রহণযোগ্য এবং আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীন’।

[৪] টেড্রস বলেন, তার সংস্থার একমাত্র লক্ষ্য মানুষের জীবন রক্ষা করা। তিনি বলেন, ‘হু’ বলেন এ ধরনের মন্তব্যে বিভ্রান্ত হবে না এবং গোটা আন্তর্জাতিক সমাজও এ ধরনের মন্তব্যে বিভ্রান্ত হোক তা জাতিসংঘ চাইবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়