শিরোনাম
◈ ক্রিকে‌টে চমকের জন্য তৈরি শাহরুখ খান, দ্য হান্ড্রেডে দেখা যেতে পারে নাইটরাইডা‌র্সের নতুন দলকে?  ◈ বাংলাদেশের কাছে হেরে মাথাব্যথা বেড়ে গে‌ছে অস্ট্রেলিয়ার! দ্বিতীয় টেস্টে বাদ ওপেনার  ◈ সরবরাহ বিঘ্নের আশঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ◈ কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু ◈ জ্বালানি সংকটের সঙ্গে বাড়ছে রাজনৈতিক চাপ, চ্যালেঞ্জে সরকার ◈ অপরাধ দমনে পুলিশের নতুন কর্মপরিকল্পনা, উন্নতির পথে আইনশৃঙ্খলা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রচার নিয়ে নির্দেশনা জারি ◈ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-ভুটান ◈ ‘ওস্তাদ চাপ দিয়েন না, মহিলা’ এ কথা শুনতে হয় নারী চালককে, প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ◈ তারেক রহমানের সফরের জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০৪:২০ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানি যাত্রীবাহী বিমানের কাছে মার্কিন জঙ্গিবিমানের বিপজ্জনক মহড়া (ভিডিও)

রাশিদ রিয়াজ : [২] সিরিয়ার আকাশে ইরানের একটি যাত্রীবাহী বিমানের কাছে বিপজ্জনক মহড়া চালিয়েছে দু’টি জঙ্গিবিমান। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে ওই দুটি বিমান যুক্তরাষ্ট্রের। রুশ মিডিয়া স্পুটনিক বলছে যুক্তরাষ্ট্রের দুটি এফ-১৫ বিমান ইরানের ওই যাত্রীবাহী বিমানের পিছু নেয়।

[৩] ইরানের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ‘মাহান এয়ার’র একটি যাত্রীবাহী বিমান বৃহস্পতিবার দুপুরের পর লেবাননের রাজধানী বৈরুতের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করে। সন্ধ্যার দিকে বিমানটি সিরিয়ার অত্যন্ত কৌশলগত এলাকা ‘তাল আন্ফ’র আকাশে পৌঁছালে দু’টি মার্কিন যুদ্ধবিমান ইরানি যাত্রীবাহী বিমানটির চারপাশে বিপজ্জনক মহড়া চালায়।এ অবস্থায় জঙ্গিবিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতে ইরানি পাইলট হঠাৎ করে যাত্রীবাহী বিমানের উচ্চতা কমিয়ে নীচে নামিয়ে আনেন।

[৪] এ সময় সিট বেল্ট বাধা না থাকা অপ্রস্তুত কয়েকজন যাত্রী আহত হন। বিমানটিতে থাকা আইআরআইবি’র একজন সংবাদদাতার পাঠানো ভিডিও ক্লিপে একজন বয়স্ক যাত্রীকে বিমানের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিমানে থাকা যাত্রীরা জানিয়েছেন, জঙ্গিবিমানগুলো এক পর্যায়ে তাদের বিমানের ১০০ মিটারের মধ্যে চলে এসেছিল।

[৫] মাহান এয়ারের পাইলট বলেছেন, জঙ্গিবিমান দু’টি ছিল যুক্তরাষ্ট্রের। সিরিয়া সরকারের বিনা অনুমতিতে দেশটিতে সেনা ও জঙ্গিবিমান মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় বিদেশি মদদে চাপিয়ে দেয়া সহিংসতার সুযোগে ইসরাইলি জঙ্গিবিমান প্রায়ই দেশটির আকাশসীমা লঙ্ঘন করছে।

[৬] কোনো কোনো সূত্র জানিয়েছে, জঙ্গিবিমানগুলো সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উসকানি দিয়ে ইরানের যাত্রীবাহী বিমানটির পেছনে লুকিয়ে ছিল যাতে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ইরানি বিমান লক্ষ্য করে গুলি চালানো হয়। কিন্তু সেরকম কোনো ঘটনা ঘটেনি এবং শেষ খবর পাওয়া পর্যন্ত ইরানের যাত্রীবাহী বিমানটি নিরাপদে বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

https://twitter.com/i/status/1286387237530284040

https://media.parstoday.com/video/4bvbac1805d7201p3jl.mp4

  • সর্বশেষ
  • জনপ্রিয়