শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইনজেকশন অত্যাধিক মূল্যে নিতে বাধ্য করার অপরাধে চট্টগ্রামে একজন ডাক্তার গ্রেপ্তার

রাজু চৌধুরী: [২] বৃহস্পতিবার র‌্যাব-৭ অধিনায়ক মশিউর রহমান জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন সিইপিজেড মোড়ে অবস্থিত সেইফল্যান্ড ডায়াগনস্টিক এন্ড রিচার্স সেন্টারে ডা.রবিউল আওয়াল তার চেম্বারে দীর্ঘ দিন যাবৎ চিকিৎসা প্রদানকালে অসহায় রোগীদেরকে স্বল্প মূল্যের ইনজেকশান অত্যধিক মূল্যে রোগীদের শরীরে নিতে বাধ্য করছেন এবং অন্য কোনো স্থান থেকে সেই ইনজেকশান রোগীদের কিনতে না দিয়ে তার নিজের কাছে রক্ষিত ঔষধ ক্রয় করতে বাধ্য করেন।

[৩] উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ ঘটনার সত্যতা যাচাই করার জন্য ছায়া তদন্ত শুরু করে এবং এর সত্যতা যাচাই শেষে গত ২১ জুলাই রাতে চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ডা. রবিউল আওয়াল (৪১), পিতা- মো.আহম্মেদ আলী মন্ডল, সাং- ববুঙ্গাশানী (উচল বাড়িয়ার হাট), পোস্ট- পাইকড, থানা- কাহালু, জেলা-বগুড়া, বর্তমান ঠিকানা.পশ্চিম নীমতলা, থানা- বন্দর, চট্টগ্রাম মহানগরীকে আটক করে।

[৪] তল্লাশি করে সেনোলোন ৪০ এমজি ইনজেকশন- ৪ টি, টিটি ভেক্স ০.৫ এমএল ইনজেকশন - ০৪ টি, ট্রাইলন ৪০এমএল ইনজেকশন- ০৩ টি, ইমাসেফ ইনজেকশন- ০৩ টি, ফেমাটোস ১০০ ইনজেকশন- ০১ টি, কিডিফার ৫ এমএল ইনজেকশন- ০১ টি, ভিসরাল ইনজেকশন-৪৮ টি, অ্যালজিন ৫ এমজি ইনজেকশন- ১৫ টি উদ্ধার করা হয়।

[৫] আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বল্পমূল্যের ঔষধ অত্যধিক বেশী মূল্যে বিক্রয়ের কথা স্বীকার করে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়