শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০১:৩৪ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোশাক শ্রমিকদের বেতন বোনাস প্রদানে ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য

শরীফ শাওন : [২] ঈদের অন্তত এক সপ্তাহ আগে অর্থাৎ ২৫ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের চলতি মাসের পূর্ণ বেতন ও বোনাস প্রদানের দাবি জানায় শ্রমিক সংগঠনগুলো। তবে ত্রিপক্ষীয় বৈঠকে ৩০ জুলাই সময়সীমা ও বেতনের অর্ধেক প্রদান করার সিদ্ধান্ত দেয়া হয়।

[৩] গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, যারা সরকার বা মালিকপক্ষের সিদ্ধান্তে নতজানু থাকে সেসকল শ্রমিক নেতৃবৃন্দদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করা হয়। সরকার ও মালিকপক্ষ মিলে একটি সিন্ডেকেট তৈরি করা হয়েছে।

[৪] গার্মেন্ট ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারন সম্পাদক জলি তালুকদার বলেন, গত ঈদের আগে একই রকম সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। ফলে অনেকে বেতন বোনাস পাননি, এবারের ঈদে তেমন চিত্রই দেখা যাবে বলে শঙ্কা প্রকাশ করেন।

[৫] বিল্পবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারন সম্পাদক আবু হাসান টিপু বলেন, আমাদের সংগঠন থেকে নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও আমাদের দাবি উপেক্ষিত হয়েছে। সরকার বা মালিকপক্ষ গতানুগতিকভাবে একক সিদ্ধান্ত নিয়েছেন। বরাবরের মত ঈদ বোনাস ও বেতনের টাকা ফাঁকি দিতেই সিদ্ধান্তটি একটি কৌশল মাত্র। সরকারের এসকল বক্তব্য অলংকার হিসেবে থাকবে। এতে কোন সুফল হয়নি এবং হবে না। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়