শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ১২:০৯ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদকমুক্ত করতে কঠিন মিশনে সিএমপি টিম কোতোয়ালী!

রাজু চৌধুরী : [২] চট্টগ্রামের কোতোয়ালী এলাকাকে মাদকশুন্য করার ঘোষণা দিয়েছে কোতোয়ালী থানা। ঘোষণা কার্যকরে কাজও শুরু করেছে চট্টগ্রাম নগরীর আলোচিত এই থানা। থানা সূত্রে জানা যায়, পুরো কোতোয়ালী থানাকে মাদকশুন্য করতে কর্মপরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে। মাদকশুন্য করার এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে তিন ধাপে।

[৩] এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ' আমার থানা এলাকা হবে মাদকশুন্য। ইতোমধ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছি। কাজও চলছে পরিকল্পনা অনুযায়ী। তারই অংশ হিসেবে আমাদের থানাকে ধুমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার থেকেই তা কার্যকর হবে। '

[৪] এদিকে প্রথম থানা হিসেবে কোতোয়ালী থানা কে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। এটিকেও কোতোয়ালীকে মাদকশুন্য করার ধাপ বলে মন্তব্য করেছেন ওসি মোহাম্মদ মহসীন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ