শিরোনাম
◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে শুরু হয়েছে বিদেশগামীদের কোভিড টেষ্ট

আহমেদ শামীম:[২]  সিলেটে বুধবার থেকে শুরু হয়েছে বিদেশগামীদের কোভিড-১৯ টেষ্ট। সিলেট সিভিল সার্জন অফিসে এসে করোনার স্যাম্পল দিচ্ছেন বিদেশগামীরা।

[৩] বুধবার দুপরে সরেজমিনে দেখা যায়, সিলেট নগরীর চৌহাট্রাস্থ সিভিল সার্ভিস অফিসে চলছে রেজিষ্টেশন। প্রথম দিন হওয়ায় টেস্ট করাতে আসা লোকজনের ভীড় খুবই কম।

[৪] জানা যায়, চৌহাট্রাস্থ বুথে নিবন্ধনের জন্যে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা ও নগরীর মেন্দিবাগস্থ আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সে থেকে সকাল সাড়ে ৯টা থেকে ১২টার মধ্যে নমুনা সংগ্রহের জন্যে বলা হয়েছে।

[৫] সিলেট সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল জানান, নগরীর উপশহরের মেন্দিবাগস্থ আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সে বিদেশগামী যাত্রীদের নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য বিদেশ যাত্রীকে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের একদিন পর সংগ্রহ করা হবে নমুনা।

[৬] বিদেশগামীদের করোনা টেস্ট ইতোমধ্যে বাধ্যতামূলক করেছে সরকার। তার প্রেক্ষিতে সিলেট বিভাগের বিদেশ যাত্রীদের করোনা পরীক্ষার স্থান নির্ধারণ করা হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। সে লক্ষ্যে সিলেটের সিভিল সার্জন অফিসকে নমুনা সংগ্রহ ও সমন্বয় করার দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

[৭] গতকাল মঙ্গলবার বিকেলে আগামী ১৬ দিনের করোনা পরীক্ষার জন্য একটি সিডিউলও প্রকাশ করেছে সিলেট সিভিল সার্জন অফিস। সিডিউলে দেখা যায়, ২৬ জুলাই থেকে যারা বিদেশ যাবেন তারা নিম্নোক্ত তারিখে এসে আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সে নমুনা দিতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়