শিরোনাম
◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ ব্রিগেডে আজ শপথ নিবেন শুভেন্দু, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদিসহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

ফরহাদ আমিন : [২] কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্রধারী এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন।

[৩] বুধবার (২২ জুলাই) ভোরে হ্নীলার দমদমিয়া জাহাজ ঘাট ১৪নং ব্রিজ সংলগ্ন পাহাড়ি এলাকা কেরনতলীতে এ গোলাগুলির ঘটনা ঘটে।

[৪] নিহত রশিদউল্লাহ (২৮) টেকনাফের হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া সফিক উল্লাহর ছেলে। র‌্যাবের দাবি রশিদ পাহাড়ে সক্রিয় ডাকাত খালেক গ্রুপের সদস্য।

[৫] র‌্যাব-১৫ টেকনাফের (সিপিসি-১) অপারেশন কমান্ডার (এএসপি) বিমান চন্দ্র কর্মকার জানান, গোয়েন্দা সূত্রে খবর আসে মঙ্গলবার গভীর রাতে হ্নীলা দমদমিয়া জাহাজ ঘাট ১৪নং ব্রিজ সংলগ্ন পাহাড়ি কেরনতলী এলাকায় অপরাধ সংঘটিত করতে ডাকাতদল অবস্থান নিয়েছে। সেই তথ্যে র‌্যাবের একটি দল অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে গুলিবর্ষণ শুরু করে ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

[৬] উভয় পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর র‌্যাব সদস্যরা গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা এক ডাকাতকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সকালে রোহিঙ্গাদের দ্বারা মৃতের পরিচয় শনাক্ত হওয়া গেছে। গোলাগুলিতে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

[৭] তিনি আরও জানান, ঘটনাস্থল তল্লাশি করে দেশীয় তৈরি ২টি এলজি ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়