শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ০৫:১২ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০২০, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্মী ছাঁটাইয়ে ঘোষণা দিলো লিংকডইন

দেবদুলাল মুন্না:[২] পেশাদার ব্যক্তিদের যোগাযোগের মাধ্যম লিংকডইন কর্তৃপক্ষ গতকাল বিশ্বজুড়ে তাদের ৯৬০ জন কর্মীকে ছাঁটাই করছে এ মাসে। এটা লিংকডইন এর মোট কর্মীর প্রায় ৬ শতাংশ। যদি কর্তৃপক্ষ মনে করে যে আরও জনবল ছাঁটাই দরকার তবে তারা ভবিষ্যতে সেটাও করবে। সিএনএন

[৩] লিংকডইন এর প্রধান নির্বাহী কর্মকর্তা রায়ান রোসল্যানস্কি কর্মীদের উদ্দেশে এক নোটে লিখেছেন, কোভিডের কারণে অন্যান্য কোম্পানিগুলোর নিয়োগে যে স্থবিরতা তৈরি হয়েছে তাতে করে আমাদের এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে। যাদের ছাঁটাই করা হচ্ছে তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে অন্তপক্ষে দশ সপ্তাহের জন্য বেতন প্রদান করা হবে। একটি কোম্পানির জন্য এ রকম বিষয়ের মধ্য দিয়ে যাওয়াটা অত্যন্ত কষ্টের ব্যাপার। কিন্তু বড় লক্ষ্য নিয়ে কাজ করা আমাদের মতো একটি কোম্পানির জন্য এ রকম জটিল সিদ্ধান্ত নিয়েছে।

[৪] গত জুনে সিইও হিসেবে নিয়োগ পাওয়ার আগে কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন রায়ান রোসল্যানস্কি। তিনি টেকডটনেটকে বলেন, কোভিডের কারণে শুধু যুক্তরাষ্ট্রে চাকরি হারানোর মানুষের সংখ্যা কমপক্ষে ৩৭ লাখ। মানুষ বাসা থেকে কাজ করায় তাদের পণ্যের চাহিদা তৈরি হওয়ায় অনেক বড়ো টেক কোম্পানি অবশ্য এই ভয়াবহ বিপর্যয় সামলে ওঠার চেষ্টা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়