শিরোনাম
◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর দক্ষিণখানে নারী পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা

মোস্তাফিজুর রহমান : [২] নিহতের নাম আলো আক্তার (১৭)। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে চাকুরী করতেন। সোমবার রাতে ঘটনাটি ঘটে।

[৩] পরে খবর পেয়ে দক্ষিণ খান থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে, মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সরকার পাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে। চার বোনের মধ্যে সে ছিল ছোট। বর্তমানে দক্ষিণ খানের দক্ষিণপাড়া পরিবারের সাথে থাকতো আলো।

[৪] নিহতের চাচা রাশেদ জানান, সোমবার বৃষ্টিতে বাসায় ফিরে গোসলখানায় গোসল করতে যায়। দীর্ঘ সময় পার হলেও না আসায়, বাসার অনান্যরা সেখানে তাকে রক্তাক্ত অবস্থায় পান। কে বা কারা তাকে সেখানে ছুরিকাঘাতে হত্যা করেছে। কেউ না দেখলেও পরিবারের লোকজনদের ধারণা তার সাথে একটি ছেলের সাথে সম্পর্ক ছিল, ওই ছেলেটিই ঘটনাটি ঘটিয়েছে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়