শিরোনাম
◈ দ‌্য হানড্রেড ব‌লের খেলায় পাকিস্তানের উসমান ও আবরার  ◈ সূর্যকুমার বিশ্বকাপ জয়ের পরই নেতৃত্ব হারাতে চলেছেন! ◈ ঈদের আগেই মাঠ প্রশাসনে বড় রদবদল: নতুন ডিসি নিয়োগের প্রস্তুতি চূড়ান্ত ◈ বৈশ্বিক জ্বালানি সংকটে রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ◈ ট্রাম্প প্রশাসনের বাণিজ্য তদন্তে বাংলাদেশসহ একাধিক দেশ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমোক্রেট নিয়ন্ত্রিত শহরগুলোতে সৈন্য পাঠানোর হুমকি ট্রাম্পের

লিহান লিমা: [২] সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা আইন প্রয়োগকারীদের পাঠাচ্ছি। শহরগুলোতে এসব হতে দিতে পারি না। এই সময় তিনি নিউ ইয়র্ক, শিকাগো, ফিলাড্যালফিয়া, ডেট্রয়েট, বাল্টিমোর, ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়া মেয়রদের ‘লিবারেল ডেমোক্রেট’ বলে অভিহিত করেন। সিএনএন

[৩] ওরেগন রাজ্য গভর্নর এবং স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। রাজ্যটিতে ফেডারেল এজেন্টরা চিহ্নিত করা যায় না এমন গাড়িতে এসে বর্ণবিদ্বেষী বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যাওয়ার পর রাজ্যের অ্যাটর্নি জেনারেল এই মামলা দায়ের করেন। অন্যদিকে ট্রাম্প বলেছেন, তিনদিনে ফেডারেল কর্মকর্তার অসাধারণ কাজ করেছেন। তারা অনেক নৈরাজ্যবাদীকে আটক করেছেন এবং জেলে পুরেছেন।

[৫] প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করেছেন রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পল। শিকাগোর মেয়র লরি লাইটফুট ট্রাম্পের সেনা পাঠানোর সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এভাবে রাস্তা থেকে জনগণকে তুলে নিয়ে যাওয়া অবৈধ। সমালোচনা করেছেন মিশিগানের সিনেটর রাশিদা তালিব ও হাউস কমিটির চেয়ারম্যান জেরি নাডলার, অ্যাডম স্মিথ ও বার্নি থম্পসন। এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে বলেছে, তারা এর জন্য ক্ষমা প্রার্থনা করবে না বা দায়িত্ব পালন করা থেকে পিছু হটবে না। দ্য গার্ডিয়ান। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়