শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ১১:২২ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২০, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাহালমকাণ্ডে জামিন পাননি আমিনুল হক

নূর মোহাম্মদ: [২] ঋণ জালিয়াতির ঘটনায় করা বিভিন্ন মামলার মধ্যে দুই মামলায় আমিনুল হক সরকার ওরফে আমিনুল হক নামের এক ব্যবসায়ী জামিন আবেদন করেছিলেন। মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ জামিন নামঞ্জুর করে নিয়মিত আদালত খোলা পর্যন্ত মুলতবি রাখেন।

[৩] ঋণ জালিয়াতির অভিযোগে ২০১২ সালে দুদক রামপুরা ও ধানমন্ডি থানায় এ মামলাগুলো করে। মামলার এজাহারে আমিনুল হকের নাম ছিল না। পরবর্তীকালে এক আসামির জবানবন্দিতে তার নাম উঠে আসে।

[৪] আবেদনে বলা হয়, গত বছরের ১ এপ্রিল থেকে আমিনুল কারাগারে রয়েছেন। সবশেষ ২০ জানুয়ারি এবং ১০ ফেব্রুয়ারি দুই মামলায় বিচারিক আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়