শিরোনাম
◈ যে কারণে শ্রম মন্ত্রণালয় থেকে সরানো হলো নুরকে ◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি?

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালুকায় বিদ্যুৎপৃষ্টে মহিলা শ্রমিকের মৃত্যু

আবুল বাশার: [২] ময়মনসিংহের ভালুকায় বাথরুমের ভেতরে জিআই তারে বিদ্যুৎপৃষ্টে রাশিদা বেগম (৪০) নামে এক মহিলা গামেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।

[৩] স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার সিডষ্টোর টেংরাপাড়া এলাকার আনিস মিয়ার বাসার ভাড়াটিয়া স্থানীয় মেহেরাবাড়ী এলাকায় অবস্থিত সুলতানা সুয়েটারের মহিলা শ্রমিক রাশিদা বেগম প্রতিদিনের মতো চুলায় ভাত বসিয়ে বাথরুমে গোসল করতে যায়। কিন্তু চুলায় ভাত পুড়া গন্ধ ছড়িয়ে পড়লে পাশের রুমের ভাড়াটিয়ারা তাকে খোঁজাখোজি শুরু করে। কোথাও না পেয়ে বাথরুমের দরজা ভেঙ্গে ভেতরে মেঝেতে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে ভালুকা মডেল থানার এস আই মতিউর এসে লাশ উদ্ধার করে।

[৪] নিহত রাশিদা বেগম গাজীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার হাফিজুল ইসলামের স্ত্রী ও ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাঁজা গ্রামের মৃত আ. হেমিকের মেয়ে।

[৫] ভালুকা মডেল থানার এস আই মতিউর জানান, মহিলার লাশ বাথরুমের মেঝে থেকে উদ্ধারের সময় লাশের উপরে বিদ্যুতের জিআই তারপরা অবস্থায় পাওয়া যায়, প্রাথমিক অবস্থায় বিদ্যুৎপৃষ্টেই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর এ নিয়ে বিস্তারিত বলতে পারব। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়