শিরোনাম
◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০৭:৫৯ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে আটকের তিন দিন পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি: [২] তিন দিন আগে আটক মিজানকে নিয়ে সোমবার ভোরে শহরের খুরুশকুল ব্রিজ এলাকায় মাদক উদ্ধারে গেলে ইয়াবাকারবারিদের সঙ্গে এই ‘বন্দুকযুদ্ধ’ ঘটে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, মিজান একজন ইয়াবা কারবারি। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে।

[৩] নিহত মিজান কক্সবাজার পৌরসভার টেকপাড়ার বাসিন্দা গোলাম মওলার ছেলে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ শাহজাহান কবির বলেন, গত ৮ ফেব্রুয়ারি শহরে মাঝেরঘাট এলাকা থেকে ইয়াবা লুটের ঘটনায় জড়িত ছিলেন মিজান।

[৪] ওই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গত ১৭ জুলাই বেনাপোল ইমেগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছিলেন মিজান। আটক মিজানকে কক্সবাজারে আনার পর মিজানের স্বীকারোক্তি মতে সোমবার রাতে ইয়াবা উদ্ধারে গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা মিজানের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে।

[৫] একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুকসহ আহত অবস্থায় মিজানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৬] ময়নাতদন্তের জন্য মিজানের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়