শিরোনাম
◈ ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে আগামী সংসদ অধিবেশনেই আইন পাস, থাকছে আরও যেসব সুবিধা ◈ শুধু কাঞ্চনজঙ্ঘা নয় পঞ্চগড় থেকে এবার দেখা গেল এভারেস্ট ও মাকালু, ক্যামেরায় বিরল দৃশ্য ধারণ (ভিডিও) ◈ ভারতীয় ভিসা জটিলতায় হাতছাড়া হচ্ছে গ্রিসের শ্রমবাজার, পিছিয়ে বাংলাদেশ ◈ সাতক্ষীরায় লংমার্চফেরত জামায়াত-শিবিরের বাস খাদে, নিহত ১, আহত অন্তত ২০ ◈ খিলক্ষেতের বাড়িতে ডিজে পার্টির ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির ◈ ছেলেপুলে পাঠাতে হয়, ঘটনা ঘটাতে হয়, তবে ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে, কমবে না: শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী ◈ কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্কের অভিযোগে এএসপি কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসর ◈ যুব উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বেনাপোলে বাবার মরদেহ রেখে পরীক্ষা দেওয়া মাসুমা পেলেন এ গ্রেড ◈ দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০৬:৫৭ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[ ১] আগামী ৭দিনের মধ্যে বয়কট প্রত্যাহার নইলে কর্মবিরতি

মনিরুল ইসলামঃ [২[ আগামী ৭ দিনের মধ্যে বয়কট বিষয়ে সন্মানজনক সমাধান নইলে শিল্পী সমিতির সকল সদস্যরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবে। এমনই ঘোষণা দেয়া হলো শিল্পী সমিতির আয়োজিত এক সংবাদ সম্মেলনে।

[৩] রবিবার ১৯ জুলাই মিশা সওদাগর ও জায়েদ খানের বয়কট ঘোষণার প্রতিবাদে এফডিসির জহির রায়হান কালার ল্যাব প্রজেকশন হলে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ইলিয়াছ কাঞ্চন, ডিপজল, রুবেল, অন্জনা, মিশা,সওদাগর প্রমুখ।

[৪] সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, প্রযােজক পরিচালক আমাদের কর্ম নির্ধারক। তাদের সাথে আমাদের কোন ভুল বুঝাবুঝি থাকতে পারে না। আমরা মনে করি কোন এক তৃতীয় পক্ষ আমাদের মাঝে এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনের সাথে সুক্ষভাবে সম্পর্ক নষ্ট করার অপচেষ্টা
চালিয়ে যাচ্ছে।

[৫] লিখিত বক্তব্যে আরও বলা হয়, , মরহুম নায়করাজ রাজ্জাককে সভাপতি ও আহমেদ শরীফকে সাধারণ সম্পাদক করে চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠিত হয়েছে।বর্তমান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ২০১৯ সালের ৩ এপ্রিলের জাতীয় চলচ্চিত্র দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের ৬ লাখ টাকার হিসাব প্রদান করেন নাই বলে অভিযোগ করা হয়েছে। অথচ জায়েদ খান ইভেন ম্যানেজমেন্ট কোম্পানীকে যথা সময়ে হিসাব প্রদান করেছেন। এখানেও ইচ্ছাকৃত ভাবে জায়েদ খানকে হিসেব নিয়ে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে।

[৬] এতে আরও বলা হয়, কনভেন্স বিষয়ে শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের গত ৩০ নভেম্বরের সভার সিদ্ধান্ত সাধারণ সম্পাদক হিসাবে সকল শিল্পীদের এসএমএস এর মাধ্যমে অবহিত করেছেন। এই বিষয়টি নিয়েও পানি ঘােলা করার চেষ্টা করা হয়েছে।

[৭] সংবাদ সম্মেলনে মিশা সওদাগর বলেন, আসুন আমরা সবাই মিলে এদেশের চলচ্চিত্র শিল্পকে বাঁচাই।

[৮] ইলিয়াস কাঞ্চন বলেন, বিভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। গত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ইলিয়াস কাঞ্চন। তিনি শিল্পী সমিতিকে সহযোগিতার জন্য ১ লাখ টাকা দিবেন বলে ঘোষণা দেন।

[৯] ডিপজল বলেন, শিল্পীদের ওপর আঘাত এলে বসে থাকব না। করোনা পরিস্থিতি ভালো হলে আমি ৮টি ছবি বানাবো। আমাদেরকে বাধা দিবে কে। আমরা কারো দিকে চেয়ে থাকব না।

  • সর্বশেষ