শিরোনাম
◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের ◈ যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ এখন অচলাবস্থায় আটকে গেছে: ইরান ◈ তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে উৎপাদন বাড়াচ্ছে সৌদি ও রাশিয়াসহ সাতটি দেশ ◈ হরমুজ প্রণালির আসল ‘কার্ড’ কার হাতে, ইরান না যুক্তরাষ্ট্র? ◈ পশ্চিমবঙ্গে মমতার দুর্গে ধস: যেভাবে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল মোদির বিজেপি ◈ ইতালির পালেরমো শহরে এক কিশোরীকে ধর্ষণ করে পালিয়েছেন বাংলাদেশি যুবক! ◈ ‘মব ইজ আ রিঅ্যাকশন অব দ্য পিপল’ বা মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ◈ কৌশল আর সংগঠনে ভর করে বিজেপির সাফল্য: আলোচনায় ৬ নেতা

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ১২:২৮ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২০, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ঝর্ণায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

কায়সার হামিদ: [২] কক্সবাজার টেকনাফ উপজেলা বাহারছড়া নোয়াখালী পাড়ার ঝর্ণায় নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার হয়েছে।

[৩] রোববার সকালে সাগর পাড়ে ভাসমান অবস্থায় পাওয়া যায়। নিহতের নাম মোহাম্মদ সাইফুল ইসলাম (২১)। সে টেকনাফ সদরের ছোট হাবির পাড়ার ওসমান মাঝির ছেলে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

[৪] উল্লেখ্য যে, শনিবার দুপুরে বাহারছড়া ঝর্ণায় সাইফুলসহ চার বন্ধু গোসল করতে যান। গোসল করার এক পর্যায়ে ঝর্ণার স্রোতে হারিয়ে যায় সাইফুল। এরপর ঝর্ণাসহ বিভিন্ন জায়গায় খোঁজ করলেও সাইফুলকে পাওয়া যায়নি। পরের দিন রোববার সকালে সাইফুলের মরদেহ পাওয়া যায়।

[৫] স্থানীয়দের ধারণা, রোববার সকালে প্রচুর বৃষ্টি হওয়াতে পানির নিচে তলিয়ে যাওয়া সাইফুল ইসলামের দেহ পাহাড়ি ঢলের স্রোতে খাল দিয়ে ভেসে সাগর পাড়ে চলে আসে। এতে স্থানীয়রা সকালে লাশ দেখে পুলিশকে খবর দেন। দীর্ঘ ১৫ ঘন্টার পর লাশটি উদ্ধার করা হয়। সাগর পাড় থেকে লাশ উদ্ধার বিষয়টিও নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়নের বনকর্মী আব্দুল্লাহ আল মাসুদ। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পরিবারের সদস্যদের লাশটি হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়