শিরোনাম
◈ একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি দেশে ফেরত গিয়েছিল কীভা‌বে? ◈ বিশ্বকাপ টিকিটের মাত্রাতিরিক্ত দাম, ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ◈ স্থবিরতা কাটাতে আলোচনায় স্থানীয় নির্বাচন, ইস্যু হতে পারে ‘জুলাই সনদ’ ◈ আইপিএল ম্যাচের টিকিটের মূল্য এক লাখ টাকা!‌ ◈ ভার‌তের কোচ গৌতম গম্ভীরকে ভিলেন আখ্যা দিলেন ফাফ ডু প্লে‌সি!‌ ◈ বিশ্ববাজারে কমেছে তেলের দাম ◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০, ০৮:৪২ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২০, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের হালদা নদীতে পাথর বোঝাই কার্গো জাহাজ আটক

শাহাদাত হোসেন : [২] চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে পাথর বোঝাই একটি কার্গো জাহাজ আটক করে মো. সুমন আলী (২৪) নামে একজনকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

[৩] শুক্রবার রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। সেই পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পৌরসভার রহিমপুর এলাকার মতিউর রহমানের ছেলে।

[৪] জানা যায়, বৃহস্পতিবার বিকালে হালদা নদীর মদুনাঘাটের কাছে উরকিরচর ইউনিয়নের মইশকরম এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ অভিযান পরিচালনা করে পাথর বোঝাই কার্গো জাহাজটি আটক করেন।

[৫] নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, হালদা নদীতে সবধরনের ইঞ্জিনচালিত নৌ-যান চলাচল নিষিদ্ধ থাকা সত্তে¡ও অবৈধভাবে মালবাহী কার্গো জাহাজ নিয়ে এসে পাথর আনলোড করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৬] হালদা নদীর মা মাছ, ডলফিন ও জৈব বৈচিত্র রক্ষায় উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়