শিরোনাম
◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের সঙ্গে চলমান সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের কোনও নিশ্চয়তা নেই: ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী

আসিফুজ্জামান পৃথিল : [২] লাদাখ সফরে গিয়ে এই কথা বলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেছেন, চীন বা অন্য কোনও দেশের কাছে এক ইঞ্চি জমিও ছাড়বে না তার দেশ। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এমন বক্তব্যের পর নতুন করে উত্তেজনার সম্ভাবনা দেখা দিয়েছে । এনডিটিভি

[৩] প্যাঙগন লেকের কাছে লুকাং বর্ডার পোস্টে গিয়ে রাজনাথ বলেন, যেভাবে এখন পর্যন্ত আলোচনা চলেছে, এই সমস্যার সমাধান হওয়া উচিৎ। কিন্তু এ ব্যাপারে আমি কোনও নিশ্চয়তা দিতে পারছি না। তবে আমি নিশ্চিত করতে পারি, পৃথিবীর কোনও শক্তিই আমাদের এক ইঞ্চি ভূমি ছিনিয়ে নিতে পারবে না। দ্য হিন্দু

[৪] ‘সম্প্রতি পিপি ১৪-এ ভারতীয় ও চীনা বাহিনীর মধ্যে যা ঘটেছে, তাতে সীমান্ত রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আমাদের বেশ কিছু জওয়ান। এখানে এসে ভাল লাগলেও, তাদের মৃত্যুতে শোকাহত । তাদের শ্রদ্ধা জানাই।’

[৫] সেনা কমান্ডার পর্যায়ের বৈঠক শেষ হলেও, সেনা সরানোর প্রশ্নে সবকয়টি জায়গা নিয়ে এখনও একমত হতে পারেনি ভারত ও চীন। সেই পরিস্থিতিতেই শুক্রবার লাদাখ গেলেন রাজনাথ সিংহ। সেখানে সেনা কর্মকর্তাদের সঙ্গে সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করে দেখেন তিনি। সীমান্তবর্তী প্যাংগং হ্রদ সংলগ্ন সেনাবাহিনীর স্তাকনা এবং লুকুং পোস্টেও যান তিনি। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়