শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘটনা সত্য হলেও সবাই তা বলতে পারে না : প্রবাসী কল্যাণমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক : [২] মালয়েশিয়ায় রায়হান কবির ইস্যুতে জাগো নিউজকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেন, একজন বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল করার জের ধরে মালয়েশিয়ার সাথে বাংলাদেশ কোনো ধরনের বিরোধে যাবে না বা কূটনৈতিক সম্পর্ক নষ্ট করবে না।

[৩] তিনি বলেন, মনে রাখতে হবে, আপনি কিন্তু নিজের দেশে নেই। অন্য আরেকটি দেশে আছেন। আর যেহেতু আপনি অভিবাসী কর্মী ওই দেশতো আপনার ওপর কড়া নজর রাখবেই। সেদেশের মানহানি বা সম্মানের ক্ষতি হলে সংশ্লিষ্ট দেশ রিঅ্যাকশনতো করবেই।

[৪] বিষয়টি নিয়ে যদি কূটনৈতিক পর্যায়ে আলোচনার মতো পরিস্থিতি হয় তখন আলোচনা হবে সবকিছুর একটা প্রক্রিয়া আছে।

[৫] মালয়েশিয়ায় টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ায় একজন বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল করার খবরটি আমরা শুনেছি। কিন্তু সকল প্রবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যেদেশে কাজ করছেন সেদেশের আইন-কানুন মেনে চলুন।

[৬] মালয়েশিয়ায় অভিবাসীদের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে আল জাজিরায় সাক্ষাৎকার দেওয়ার জেরে সম্প্রতি বাংলাদেশি শ্রমিক রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করে দেশটি। এমনকি তাকে ধরতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়