শিরোনাম
◈ মালয়েশিয়া থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল এফবিআই: আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্র ◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় পেট্রোবাংলা ◈ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে যুদ্ধে টানতে চায়: রাশিয়া ◈ ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কী কমে আসছে? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ, কয়েকদিন পর সুফল পাবে জনগণ ◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ১১:০৩ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যখাতের শুদ্ধি অভিযান পর্যায়ক্রমে তৃণমূলে ছড়িয়ে যাবে : ওবায়দুল কাদের

সমীরণ রায় : [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, অভিযান চলবে অনিয়মের আবর্তে থাকা অন্যান্য খাতেও। কেউ জবাবদিহিতার উর্ধ্বে নয়। দলীয় পরিচয় দিয়ে অনিয়ম ঢাকা যাবে না। শেখ হাসিনা জনগণের মনের ভাষা বোঝেন। তাঁর কাছে কোনো অপরাধীরই ছাড় নেই।

[৩] তিনি বলেন, ২০০৭ সালের এদিনে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার জনগণের অধিকার আদায়ের কন্ঠস্বর শেখ হাসিনাকে অবরুদ্ধ করে দীর্ঘ ১১ মাস। আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতিকূলতার স্রোত মাড়ানো আন্দোলনের মধ্য দিয়ে ২০০৮ সালের ১০জুন কারামুক্ত হন তিনি। পিতা মুজিবের পথ অনুসরণ করে মানুষের জন্য ত্যাগ স্বীকারে প্রস্তুত শেখ হাসিনা।

[৪] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে বন্দী করে যারা রাজনীতি থেকে মাইনাস ও জনমানুষের মুক্তির লড়াইকে রুদ্ধ করতে চেয়েছিলো, তারা ১১ মাসে বুঝেছে মুক্ত চেয়ে বন্দী শেখ হাসিনা অনেক শক্তিশালী। দেশ ও জাতির যে কোনো সংকটে তার মানবিক নেতৃত্ব ও দক্ষতার ওপর জনগনের দৃঢ় আস্থা রয়েছে।

[৫] তিনি বলেন, কোভিড সংকটের আঁধার মাড়িয়ে বাঙ্গালি আবার ঘুরে দাঁড়াবে। সংকটকে সম্ভাবনায় রূপ দিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে আবারও গতি সঞ্চার হবে শেখ হাসিনার নেতৃত্বে।

[৬] বৃহস্পতিবার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিওবার্তায় তিনি এসব কথা জানান। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়