শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউটিউব চ্যানেল নিয়ে আসছেন মুশফিকুর রহিম

নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম নিজের ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হলেন। তার ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের বিভিন্ন উল্লেখযোগ্য মুহূর্ত এবার খুঁজে পাওয়া যাবে ইউটিউবে।

[৩] বৃহস্পতিবার ফেসবুকে মুশফিক লিখেন, আশা করছি সবাই ভাল আছেন। আমি মাত্রই নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের কাজ শুরু করেছি।

[৪] নিজের ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের এসক্লুসিভ ভিডিও , ব্যাটিংয়ের ভিডিও ও প্রয়োজনীয় কিছু টিপস নিয়ে আপনাদের সামনে আসবো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই ক্লিক করুন ভিডিওতে, সাবসক্রাইব করুন। আমার সঙ্গেই থাকুন।

[৫] এই করোনা প্রকোপে ব্যস্ত সময় পার করছেন মুশফিক। শুরুর দিকে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে যোগ দিতে দেখা যায় তাকে। নিজ শহর বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে তার পক্ষ থেকে ত্রাণ দেয়া হয়। কয়েকমাস আগে নিজের সেবামূলক প্রতিষ্ঠান 'এম আর-১৫ ফাউন্ডেশন' গড়ে তোলেন তিনি। ভক্তদের মাঝে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করে নেন ফাউন্ডেশনের লোগো।

[৬] এদিকে খেলার মধ্যে না থাকলেও নিয়মিতই অনুশীলন করছেন মুশফিক। শুরুতে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের অনুমতি চেয়েও পাননি তিনি। ঘরেই চালিয়ে যাচ্ছিলেন নিজের অনুশীলন - ফেসবুক থেকে

  • সর্বশেষ